Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ মার্চ ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মাঝে রঙ্গিন জামা ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: Distribution of colorful clothes and food items among the poor

শিশুদের নতুন পোশাক ও দরিদ্র মানুষদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ কর্মসূচি পালন করা হয়। বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের দেয়া চাঁদার টাকায় কেনা হয় এসব পোশাক ও খাদ্যসামগ্রী। 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর এলাকায় রেললাইনের ধারে খাস জমিতে বসবাসকারী কৃষিমজুর  মো. হাবিল (৫০) সাথে নিয়ে এসেছিলেন ৪ বছর বয়সী নাতনি রহিমা ও ৮ বছর বয়সী নাতি ইব্রাহীমকে। বন্ধুসভার রঙ্গিন জামা পেয়ে তাদের মুখে হাসির ঝিলিক দেখে খুবই খুশি মো. হাবিল। তিনি বলেন, অরঘে বাপ বহুদিন আগেই ছাইড়্যা চইল্যা গেছে। কুনুরকমে টাইন্যাটুইন্যা দিন আনি দিন খাই। তোমারঘে রঙ্গিন জামা দুইট্যা পাইয়া খুব খুশি হইয়াছি। তোমারঘে লাইগ্যা দুয়া করবো। 

এসময় ১৭ জনকে পোশাক ও ৪৫ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল খিল সেমাই, লাচ্চা সেমাই, বুন্দিয়া, সয়াবিন তেল, চিনি, গুড়া দুধ, নুডুলস ও পাপড়। 

উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন,  আজিজুর রহমান,  সভাপতি আরাফাত মিলেনিয়াম, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহ-সভাপতি ফারহা উলফাৎ রহমান, মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলঈ উজ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ,  কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ ও আসেফ উৎসসহ অন্যরা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news