Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৯ জানুয়ারি ২০২৪ | ০৪:৪১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী নাতিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ১৯ জানুয়ারি ২০২৪

জেলার আড়াইহাজারে ১৪ বছরের এক মানসিক প্রতিবন্ধী নাতিকে ধর্ষণের অভিযোগে চাচাতো দাদাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

শুক্রবার (১৯ জানুয়ারি) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী ভিটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আসামি কল্ল্যান্দী ভিটিপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে লোকমান হোসেন (৫৫)। এরআগে, ১৭ জানুয়ারি লোকমান শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে।

 আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, লোকমান হোসেন প্রায়ই মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসতো। ১৭ জানুয়ারি সকালে ওই মেয়েটির মা ও ভাই কর্মস্থলে চলে যাওয়ার পর ফাঁকা বাড়ি পেয়ে কৌশলে ডেকে নিয়ে লোকমান হোসেন জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ এসেছে।

ঘটনার কথা কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরীকে ছেড়ে দেন। শিশুটি ভয়ে দুইদিন কথা গোপন রাখে। পরে বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।  

তিনি আরও জানান, মামলার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই তাকে নিজ এলাকা থেকে  গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার আসামি লোকমান হোসেন (৫৫)।