Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ মার্চ ২০২৫
১২:৪৭ অপরাহ্ন

বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বুলু গ্রেফতার

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) বিস্ফোরক মামলায় Explosive case

নওগাঁর বদলগাছীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। 

গতকাল( ২৪শে মার্চ )সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার (২৫শে মার্চ) সকালে মুঠেফোনে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম আবু খালেদ বুলু। তিনি বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

জানা যায়, গত ৪ঠা নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। এর ফলে পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে।

এঘটনার পরপরই ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে।

বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দাবি করেছিলেন ওই দিন রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে দুটি মাইক্রোবাস আসছিল। মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেল গুলো নিক্ষেপ করা হয়েছে। আর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে তারা জানান।

ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। যার নং-৭। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামী করা হয়।

ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আবু খালেদ বুলু থানায় হওয়া বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামী ছিলেন। সেই মামলার প্রেক্ষিতে গতকাল রাতে সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news