
চট্টগ্রাম থেকে প্রকাশিত বহুল প্রচারিত সংবাদপত্র 'চাটগাঁর সংবাদ' পত্রিকার সম্পাদক মোঃ নুরুল আবছার চৌধুরী বলেছেন, 'চাটগাঁর সংবাদ' কক্সবাজার জেলাবাসির মুখপাত্র হিসেবে কাজ করবে। এখানকার পর্যটন, উন্নয়ন, ব্যবসা সর্বোপরি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, এ পত্রিকা এখন শুধুমাত্র প্রিন্ট নয় মাল্টিমিডিয়া (অনলাইন টিভি) হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। দিনদিন জনপ্রিয় হচ্ছে। পত্রিকার প্রচার-প্রসারে তিনি দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
গতকাল কক্সবাজারের অভিজাত হোটেল অস্টার ইকোতে চাটগাঁর সংবাদ সম্পাদক মোঃ নুরুল আবছার চৌধুরীর সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সৌজন্য সাক্ষাৎ পরবর্তী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সভাপতি সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী।
সম্মানিত সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাটগাঁর সংবাদ সম্পাদক মোঃ নুরুল আবছার চৌধুরী।
কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, তালুকদার হাসান ও মোঃ আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন কক্সবাজার হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কক্সবাজার জেলা সভাপতি হাজী লিয়াকত হায়াত, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন/বিজয়বাংলা নিউজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী, মানবাধিকার খবরের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ জানে আলম সাকী, দৈনিক আমার সময়ের কক্সবাজার প্রতিনিধি দিদারুল আলম সিকদার, ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, সাইফুল ইসলাম ও মাহমুদুল হক প্রমুখ।