Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ মার্চ ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে গণহত্যা দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি Genocide Day observed

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার  (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে   আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম ।  

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news