Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

স্বাস্থ্য খাতে কোন অনিয়ম সহ্য করা হবে না

অনলাইন ডেস্ক Health Minister D. Samanta Lal Sen

সারা জীবন অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, এখনো আছি। তাই স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম সহ্য করা হবে না। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী আশ্রমে আশির্বাদপুষ্ঠ হতে এসে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীর স্বজনদেরও মাথায় রাখতে হবে কারও মৃত্যু হলে হাসপাতাল এসে ভাঙচুর করতে হবে সেটিও কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে। 

যেসব হাসপাতালের লাইসেন্স নেই, অনুমতি নেই, অবকাঠামো নেই সেসব হাসপাতালগুলো বন্ধ করতে হবে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সে যে কোন ব্যক্তি হক।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ জেলা একটি শিল্প এলাকা। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা সেটি নিয়ে আমরা চিন্তা করছি। 

যে হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ট্রেনিং দেওয়া হবে। তারপরই ইউনিটি খোলা হবে। এ ছাড়া সরকারের সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশে প্রান্তিক পর্যায়ে সেবার মান বৃদ্ধি পেলে শহরে রোগীর চাপ কমবে। আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। একদিনেই সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে এখনো প্রান্তিক পর্যায়ে করোনা যায়নি। যারা বয়স্ক আছেন তারা লোকসমাগম এড়িয়ে চলবেন এবং মাস্ক ব্যবহার করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী আশ্রমের সভাপতি আশোক মাধব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে প্রমুখ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news