Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ মার্চ ২০২৫
০৪:৪৫ অপরাহ্ন

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা

অনলাইন ডেস্ক Independence Day

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ বুধবার সকালে মহানগর কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, মহানগরীর কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, হাফেজ নুরুজ্জামান, ডা: হাসানুজ্জামান হাসু, বোয়ালিয়া থানা আমির আবুবকর সিদ্দিক মতি, সেক্রেটারি অধ্যক্ষ আদিলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news