Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মার্চ ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নাটোরের সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে নিহত

নাটোর প্রতিনিধি road accident

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের শিশুকন্যা সুমাইয়া আক্তার।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত বলেন, বৃহস্পতিবার সকালে যশোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তিনজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলো। এসময় বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় পৌছাঁলে হঠ্যৎ প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাকা লাগে। এতে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় নিহত শিশুর মা ও গাড়ির চালক গুরুতর আহত হন।

তিনি আরো জানান, নিহত শিশুটির মাকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারি ক্লিনিকে ভর্তি করা হয়। এবং গাড়ির চালককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের মরদেহ থানায় রয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news