Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৭ মার্চ ২০২৫ | ০৪:০২ অপরাহ্ন

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, পাবেন গাড়ি সুবিধা

অনলাইন ডেস্ক ২৭ মার্চ ২০২৫

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এক্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: রপ্তানি বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়স: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, লিভ এনক্যাশমেন্ট, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক আপ এবং ড্রপ অফ সুবিধা, ৬ মাসের প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার পরে বেতন বৃদ্ধি, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড় সহ ক্রেডিট ক্রয় সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়:  ০৯ এপ্রিল ২০২৫


......সংগৃহীত ছবি