Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ এপ্রিল ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ইসরাইলি বাহিনী রাফা খালি করে দিতে বলল

অনলাইন ডেস্ক : Israeli forces ordered Rafah to be evacuated

একতরফা যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ থেকে ইসরাইলের সেনারা আবার গাজায় হামলা চালিয়ে আসছে। তারা স্থলপথেও আক্রমণ করছে।

নতুন করে বোমা হামলা এবং ত্রাণসাহায্য বন্ধ করে দেওয়ার ফলে গাজায় ১০ লাখ শিশু ভয়ংকর বিপদে পড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি গাজার বাচ্চাদের কাছে আশার আলো নিয়ে এসেছিল।  কিন্তু সেই বাচ্চারা আবার নতুন করে ভয়ংকর সহিংসতার চক্রের মধ্যে পড়েছে।

২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণসাহায্য পাঠাতে দেওয়া হচ্ছে না। খাবার, জল ও চিকিৎসা সংকট বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে বিনিয়োগ চুক্তি করতে সৌদি আরব, কাতার ও আমিরাত সফরে যেতে পারেন।

সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, মে মাসে বা তার কিছুটা পরে এই সফর হতে পারে।  আমরা কাতার যাব। সম্ভবত তার সঙ্গে আরো কয়েকটা দেশে যাব। আমিরাত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমিরাত ও কাতারে যাব।

ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবে তার সফর প্রায় এক ট্রিলিয়ান ডলারের (একের পর ১২টা শূন্য) বিনিয়োগ চুক্তিতে সই হবে। এর মধ্যে সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনার বিষয়টিও থাকবে। এই চুক্তির ফলে প্রচুর কর্মসংস্থান হবে।

তবে এই চুক্তি নিয়ে আর বিস্তারিত তথ্য ট্রাম্প দেননি।

বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হবে। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news