Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ এপ্রিল ২০২৫
০৫:৫৮ অপরাহ্ন

নিয়ামতপুরে পটকার আগুনে পুড়ে ছাই খড়ে পালা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি Burned to ashes in the fire of firecrackers

নওগাঁর নিয়ামতপুরে পটকার আগুনে পুড়ে গেছে খড়ের পালা। সোমবার ঈদের দিনে ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামে নুরুজ্জামানের বাড়িতে। এতে তাঁর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। 

স্থানীয় সূত্রে  জানা গেছে, সোমবার  ঈদের দিন সন্ধ্যার দিকে একদল কিশোর পটকা ফোটাচ্ছিল। এক পর্যায়ে পটকা  গিয়ে পড়ে নুরুজ্জামানের খড়ের পালায়। এতে খড়ের পালায়  আগুন লেগে যায়। নুরুজ্জামান মাগরিবের নামাজ শেষে ফিরে এসে দেখে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। লোকজনের চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে তার বাড়ি রক্ষা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। 

নুরুজ্জামান বলেন, আমি গরীব মানুষ।  আমার নিজস্ব জমিজমা নাই। পরের জমি বর্গা করি। এতে যা খড় পাই তা দিয়েই সারাবছর আমার ৩ টা গরুকে খাওয়ানো হয়। এখন আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। সারাবছর গরুকে কি খাওয়াবো বলে বার বার কেঁদে ফেলেন ।

উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এই চৈত্রের প্রখর রোদ্রের দিনে যাতে দোকানিরা পটকা বিক্রি বন্ধ রাখেন। তাহলে অন্তত এ ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news