Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ এপ্রিল ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তদারকি সংশ্লিষ্টদের ট্রেনের রেকগুলো চাটিয়ে পরিষ্কার করানো হোক

আবুল কালাম আজাদ,রাজশাহী The train tracks should be licked clean

অনতিবিলম্বে রাজশাহী ওয়াশপিটকে ঢেলে সাজানো হোক। এইসব অটোমেটিক ওয়াশপিট বাংলাদেশের মত রাফ দেশে চলে না। ম্যানুয়ালি ওয়াশপিট চালাক, জনা ২০-৩০ জন নিয়োগ দিয়ে ট্রেনগুলোকে ঝাঁ চকচকে বানানো হোক। কোচে লেগে থাকা হার্ড দাগগুলো হাতে ব্রাশ দিয়ে ঘষা না দিলে কখনোই উঠবে না।

মাঝে মন চায় এসব মনিটর করা যার কথা তাকে তুলে এনে তাকে দিয়ে রেকগুলো চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করিয়ে নেই। 

অধঃপতন হতে হতে একদম তলানিতে এসে ঠেকেছে সোকল্ড রাজশাহীর রেলওয়ে ব্যবস্থাপনা। সো কল্ড পাবলিকের অর্গাজম হয়ে যায় রাজশাহীর রেলওয়ে ইনফাস্ট্রাকচার, ট্রেন সংখ্যা নিয়ে গর্ব করতে করতে কিন্তু এই গর্বের পিছনে যে কতবড় পঁচে যাওয়া সিস্টেম আছে তা নিয়ে টু শব্দ করার মত একটা মানুষকেও দেখলাম না। 

দু কদম হাটা দূরত্বে পশ্চিম রেলের সদরদপ্তর থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন ও ওয়াশপিট, কিন্তু নেই কোনো নজরদারি। হরিলুট করে তৈরি করা অটোমেটিক ওয়াশপিটের বদৌলতে দিনকে দিন রেক মেইনটেন্যান্স যেন অবনতি হয়েছে৷ এখন বলে ওয়াশপিটে জনবল নেই দেখে কাজ করতে পারতেছে না৷ আরে ভাই তোর ওয়াশপিটে জনবল নাই এটা শুনে আমি কি করবো? আমি টাকা দিয়ে ট্রেনে চড়তেছি, সার্ভিস তো পাই-ই না উল্টা দীর্ঘযাত্রা করার মত একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেক পাই না। দেড় বছরের অধিক সময় ধরে প্রয়োজনীয় সংখ্যক ওয়াশপিটে জনবল নিয়োগ দিতে পারে না আবার স্টুয়ার্ড নামক আরেক অবৈধ যাত্রী তোলার লোক ঠিকই নিয়োগ দিয়ে রাখছে।

আপনারা যদি কাজ নাই পারেন তো দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে দেন না! কিসের টানে আটকে আছেন? টেবিলের নিচ দিয়ে টাকা নেওয়ার লোভে? মাঝে মাঝে মন চায় এসব মনিটর করা যার কথা তাকে তুলে এনে তাকে দিয়ে রেকগুলো চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করিয়ে নেই। 

পশ্চিমাঞ্চলের সদরদপ্তর হিসেবে নিজেকে টপনচ প্যারামিটার হিসেবে ঠিক করবে কিনা যেন বাকিরা সবাই রাজশাহীর সাথে তুলনা করতে পারে যে রাজশাহীর রেকে মত রেক পরিষ্কার করতে হবে, তা না উল্টো মান এত খারাপ করছে যে অন্যরা ভালোর জন্য সমালোচনা করলেও সেটা নিয়ে আবার নিয়োগপ্রাপ্ত কিছু মানুষের খাউজানি চুলকানি শুরু হয়ে যায়। 

রাজশাহীর মানুষ হিসেবে আমি স্বীকার করছি রাজশাহী হলো বড়লোক ফ্যামিলির বখে যাওয়া সন্তানের মত। এত চরম অব্যবস্থাপনা অন্য কোনো বেজে নাই। অনতিবিলম্বে রাজশাহী ওয়াশপিটকে ঢেলে সাজানো হোক। এইসব অটোমেটিক ওয়াশপিট বাংলাদেশের মত রাফ দেশে চলে না। ম্যানুয়ালি ওয়াশপিট চালাক, জনা ২০-৩০ জন নিয়োগ দিয়ে ট্রেনগুলোকে ঝাঁ চকচকে বানানো হোক। কোচে লেগে থাকা হার্ড দাগগুলো হাতে ব্রাশ দিয়ে ঘষা না দিলে কখনোই উঠবে না।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news