Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ এপ্রিল ২০২৫
০৫:৫০ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক : Dr. Muhammad Yunus and Phetpong Shinawatra

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পেতংতার্ন সিনাওয়াত্রা।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শুরু হয়। স্থানীয় সময় মধ্যাহ্নের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পেতংতার্ন সিনাওয়াত্রা তাদের বৈঠক শুরু করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news