Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ এপ্রিল ২০২৫
০৮:১২ অপরাহ্ন

স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

অনলাইন ডেস্ক : People are returning to work with relief

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই সহজেই ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।

শুক্রবার (৪ মার্চ) সকালে ঘাটে কোন চাপ না থাকলেও দুপুর থেকে ফেরিঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে।

তবে ১৭টি ফেরি ও ২২টি থেকে ২৩টি লঞ্চ ঘাটে চালু থাকায় কোনো রকম দেরি ও ভোগান্তি ছাড়াই যানবাহন এবং যাত্রীরা ফেরিতে উঠতে পারছেন। পুলিশের কঠিন নজরদারি থাকায় এবার ঈদ ফেরত যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পার হতে পারছে  দৌলতদিয়া ঘাট দিয়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এ নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। তিনটি ঘাট সচল রয়েছে।

যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তায় ঘাট এলাকায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে লোকাল যাত্রীরা বিভিন্ন যানবাহনে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়াতে যাচ্ছেন। লঞ্চেও যাত্রীরা ভোগান্তি ছাড়াই পার হতে পারছেন।

কুষ্টিয়া থেকে ঢাকামুখী যাত্রী সহিদুজ্জামান বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষ করে এখন ঢাকায় ফিরছি। বাড়িতে যাওয়ার সময়ও কোনো ভোগান্তি ছিল না। এখন কর্মস্থলে ফিরছি তাতেও কোনো ভোগান্তি নেই। ঈদের ছুটি বেশি থাকায় চাপ কম পড়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news