Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ এপ্রিল ২০২৫
০১:৩৮ অপরাহ্ন

কানাডায় ভারতীয় নাগরিককে হত্যা, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক Indian citizen killed in Canada

কানাডার অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে তারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কানাডায় ভারতীয় দূতাবাস বলেছে, ছুরিকাঘাতের কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। 

দেশটির পুলিশ বরাত দিয়ে জানিয়েছে, সন্দেহভাজন একজনকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। শোকাহত পরিবারের সদস্যদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে আমরা স্থানীয় একটি সমিতির মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি। 

ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়া শহর থেকে অন্তত ৪০ কিলোমিটার পূর্বে লালন্ডে স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।

উত্তর আমেরিকার দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে শনিবার সকালে ক্লারেন্স-রকল্যান্ড এলাকায় এক ব্যক্তির মৃত্যু ও আরেকজনকে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে। তবে ভারতীয় দূতাবাস যে ঘটনার কথা বলছে সেটি আর ক্লারেন্স-রকল্যান্ডের ঘটনা একই কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সিবিসি নিউজ জানিয়েছে, অন্টারিওর প্রাদেশিক পুলিশ রকল্যান্ডে বাড়তি পুলিশ সদস্য দেখা যেতে পারে বলে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news