Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ এপ্রিল ২০২৫
০২:০৪ অপরাহ্ন

রাজশাহী হরিপুরে বাস - অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৪

অনলাইন ডেস্ক road accident

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চার জন। শনিবার (৫ এপ্রিল) দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শারমিন (২৫) পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন। 


এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news