Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ এপ্রিল ২০২৫
০৩:১১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে কোরবানির ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

অনলাইন ডেস্ক : Holy Eid-ul-Adha

মাত্রই শেষ হলো সারাবিশ্বের মুসলমানদের অনত্যম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। যার রেশ অবশ্য এখনও শেষ হয়নি। এর মধেই শুরু হয়েছে মুসলমানদের আরেক বড় উৎসব ঈদ-উল-আজহা নিয়ে আলোচনা। যা কোরবানির ঈদ নামে পরিচিত। এই আলোচনার মধ্যেই ঈদ-উল-আজহা অর্থাৎ কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা “আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি”।

সংস্থাটি বলছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদ-উল-আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।

যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদ-উল-আজহা।

তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ৭ জুন।

সাধারণত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়, সেই হিসেবে দেশে ৭ অথবা ৮ জুন ঈদ-উল-আজহা পালিত হতে পারে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news