Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ এপ্রিল ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৩ বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক the weather

রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

বুধবারের পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news