Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ এপ্রিল ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দুই থানার নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক Two police stations renamed

বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। দুটি থানা বঙ্গবন্ধু সেতু প্রান্তে অবস্থিত।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের প্রজ্ঞাপনে জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

যে দুটি থানার নাম পরিবর্তন হলো—

টাঙ্গাইল জেলা পুলিশে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সরকার। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news