Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ এপ্রিল ২০২৫
০৭:৫৫ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে নাটোরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি Chhatra Dal sit-in and protest march in Natore

গাজায় ইসরায়েলি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে  নাটোরে ছাত্রদলের মুখে কালো কাপড় বেধে অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল  ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে দিকে নাটোর নবাব সিরাজ উদ্দ- দৌলা সরকারী কলেজের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি শেষে  এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবাব সিরাজ উদ্দ- দৌলা কলেজের সামনে থেকে বের হয়ে আলাইপুর বিএনপির পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন,এনএস কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের, সাধারন সম্পাদক মীর হাবিব সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।  এসময় বক্তারা বলেন এই ইসরাইল নামের সাইকো দেশ যারা ফিলিস্তিনির উপর গণহত্যা চালাচ্ছে আর এই গণহত্যায় মদদ দিচ্ছে বিশ্বের বড় বড় দেশ। সেই রাষ্ট্রগুলো সব সময় বড় বড় কথা বলে থাকে তারা নাকি মানবতার ফেরিওয়ালা তারা নাকি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে। তারা মুখে বলবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে অন্যদিকে মুসলমানদের উপর হামলা চালাবে ফিলিস্তিনির উপর ন্যাকার জনক হামলা চালাচ্ছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news