Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৯ এপ্রিল ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ন

রাতে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক : ০৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে গেছে। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আজ বুধবার (৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। 

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ হায়াতুন্নবী জানান, খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে জাহাঙ্গীরের ওয়ার্কশপ, একটি আইচ ফ্যাক্টরি ও বসতঘর পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

......সংগৃহীত ছবি