Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৩টা থেকে ৪টা, রাজধানীবাসীকে সড়কে নেমে আসার আহ্বান

অনলাইন ডেস্ক মার্চ ফর গাজা Call on capital residents to take to the streets

মার্চ ফর গাজা কর্মসূচিতে কোনো বক্তৃতা হবে না। বিকেল ৩টা থেকে ৪টা পুরো রাজধানীবাসীকে সড়কে নেমে এসে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে, আজকের কর্মসূচি থেকে কোনো বক্তৃতা দেওয়া হবে না। এটা স্পট থেকে মিছিল এসে মিলিত হবে। ঘোষণাপত্র পাঠ করা হবে। শুধু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আর সবাই সড়কে নেমে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করবে।

এদিকে, ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।

মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন, মার্চ ফর গাজা। দুপুর ৩ টা থেকে বিকেল ৪ টা। পুরো বাংলাদেশ রাস্তায় নেমে আসুন, সংহতি জানান। ঢাকাবাসী রাস্তার মেহমানদের পানি খাওয়ান। ছবি নিন, ভিডিও করুন, নিজ আইডিতে পোস্ট দিন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news