Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ এপ্রিল ২০২৫
০৫:১৪ অপরাহ্ন

ঢাকার সাথে একাত্বতায় মার্চ ফর গাজা রাজশাহীতে

ছোটন সরদার March for Gaza

ঢাকার সাথে একাত্বতায় মার্চ ফর গাজা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।১২ এপ্রিল শনিবার বেলা সাড়ে তিনটায় রাজশাহী নগরীর বাটার মোড়ে, ব্যান্ড মিউজিক কমিউনিটি অফ রাজশাহী ও সন অফ সয়েল এর ব্যানারে এই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়। প্যালেসটাইনের গাজায় ইস্রায়েলের বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে সংগঠনটি।এই মানববন্ধনে,সভাপতিত্ব করেন সিনিয়র মিউজিশিয়ান মোঃ সাজিদ।এসময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী,কাজী নাইম,ওয়ালিউর রহমান বাবু,রাজিব।ক্রাফটসমেন ফিল্ম প্রোডাকশনের পরিচালক একত্বতা  প্রকাশ করে মোঃ রিফাত মোল্লার নেতৃত্বে নাটোরের ব্যান্ডদল এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।বাটারমোড় থেকে প্রতিবাদ র্যালি বের হয়ে মনিচত্তর, সাহেববাজার ও জিরোপয়েন্ট হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বাটারমোড়ে এসে শেষ হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news