Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১২ এপ্রিল ২০২৫ | ০৭:৫৩ অপরাহ্ন

প্রতারণার অভিযোগে বদলগাছী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পরিচয়দানকারী খায়রুলসহ ২জন গ্রেফতার

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ১২ এপ্রিল ২০২৫

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে বদলগাছীতে অর্থ বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা করায় প্রতারক চক্রের ফরিদ হোসেন (৩২) নামের এক বিজিবি সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পরিচয় দানকারী খায়রুল সরকার (৩০) নামের দু'জন প্রতারককে আটক করেছে জেলা পুলিশ। 

শনিবার পূর্বরাতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম নওগাঁ জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

শনিবার (১২ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, জেলা ডিবির একটি বিশেষ টিম গতরাতে নওগাঁ জেলার বদলগাছি থানাধীন কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন বদলগাছির কোলা হুদ্রাকুড়ি এলাকার সেকেন্দার মন্ডলের ছেলে ফরিদ হোসেন (৩২) এবং একই এলাকার সিরাজুল সরকারের ছেলে খায়রুল সরকার (৩০)।

প্রাথমিকভাবে জানা গেছে ফরিদ হোসেন বিজিবি সদস্য। দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। খাইরুল ইসলাম ছিল তার সহযোগী এবং খাইরুল ইসলাম বদলগাছী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে এই প্রতারণা করেছেন।

নওগাঁয় উভয় পরস্পর যোগসাজশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লক্ষ টাকায় চুক্তি করেন। তাদের নিকট থেকে তিনটি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এছাড়াও অভিযুক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত মর্মে সন্দেহে স্বাক্ষরিত ছয়টি ব্যাংক ও স্বাক্ষরিত নয়টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো  হয়েছে।

প্রতারণার অভিযোগে বদলগাছী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পরিচয়দানকারী খায়রুলসহ ২জন গ্রেফতার