
১৯৭১ সালে ঢাকা থেকে আসা পাকিস্তানি সেনাবাহিনী ১৩ এপ্রিল সন্ধ্যার পর থেকে রাজশাহী জেলা সদরসহ আশেপাশে এাস সৃষ্টি করে গণহত্যা চালায় । সকল শহীদের স্মরণে রাজশাহী মহানগরীর বাসার রোডস্ত শহীদ সইজুদ্দিন জামে মসজিদে বিশেষ মোনাজাদ করা হয় । শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানির সভাপতিত্বে বাসার রোডের গণকবরে শ্রদ্ধা নিবেদনে প্রধান অতিথি ছিলেন তথ্যসংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু । বিশেষ অতিথি ছিলেন শহীদ পরিবারের সদস্য ড. মাহাফুজুর রহমান ,শাকিল , কাজী ফজলুল হক, জতন আলী , মো: কাজল । তারা বলেন শহীদের অবদান কখনো ভুলার নয় । শহীদের স্বপ্ন তখনি বাস্তবায়ন হবে যখন সত্যিকার ভাবে আগামীর বাংলাদেশ বিনির্মান হবে ।