Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আগামী মাসে যে কোনো সময় দেশে ফিরতে পারেন

অনলাইন ডেস্ক: খালেদা জিয়া Khaleda Zia

আগামী মাসের যে কোনো সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম। দেশে যেহেতু তার সঙ্গে দেখা হয়নি, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল। নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া এখন মানসিকভাবে কিছুট সুস্থ আছেন। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news