Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৩ এপ্রিল ২০২৫ | ১২:০৭ অপরাহ্ন

জাল টাকা নিয়ে ইউপি সদস্যসহ আটক ৩

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ এপ্রিল ২০২৫

কক্সবাজারের রামু থানাধীন মরিচ্যা চেক পোষ্টে অভিযান চালিয়ে জাল নোটসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে কাউয়ারখোপ ইউনিয়নের একজন মেম্বারও রয়েছেন, বাকি দুইজন তার সহযোগী বলে জানা গেছে। গতকাল তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মৃত গোলাম কাদেরের পুত্র ইউপি সদস্য মোহাম্মদ হাসান (৩১), মোহাম্মদ শফির পুত্র মোঃ কাজল (২৪) ও মৃত আনু মিয়ার পুত্র মোঃ এহসানুল হক (৩২)।

তাদের কাছ থেকে ২ লক্ষ ৪৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনজনই কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা।

বিজয়বাংলা নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

কক্সবাজারের রামু থানাধীন মরিচ্যা চেক পোষ্টে অভিযান চালিয়ে জাল নোটসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।