Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ এপ্রিল ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কুমার শরৎ কুমার রায়ের ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত

ছোটন সরদার 149th birth anniversary of Kumar Sarat Kumar Roy

বরেন্দ্র গবেষনা জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি  কুমার শরৎ কুমার রায়ের ১৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে । ২৩ এপ্রিল বুধবার বিকেল চারটায় বরেন্দ্র গবেষণা জাদুঘর হলরুমে এই আলোচনা ও স্মরণ সভা হয় । এ সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ- গ্রন্থাগারিক জনাব মোঃআসলাম রেজার সঞ্চালনায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গহেষণা জাদুঘরের পরিচালক,প্রফেসর ড.কাজী মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর ড.সালেহ্ হাসান নকীব ।


বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও হার্ট ফাউন্ডেশনের সভাপতি, জনাব মোঃ আব্দুল মান্নান,রাজশাহী জেলা প্রশাসকের উপ-সচিব  জনাব শফিউল ইসলাম,মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু। মুখ্য আলোচক ছিলেন হেরিটেজ, রাজশাহীর সভাপতি জনাব মাহবুব সিদ্দিকী প্রমুখ।আয়োজিত অনুষ্ঠানে কুমার শরৎ কুমার রায়ের এই জাদুঘরের প্রতি অবদান, ব্যক্তিত্ব,সমাজ দেশ  ও বাঙালিদের ইতিহাস উৎঘাটন সহ শিক্ষার তাৎপর্য আলোকপাত করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news