Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজধানীর মেহেরবা প্লাজায় আগুন॥ তিনজন উদ্ধার

অনলাইন ডেস্ক Fire at Meherba Plaza

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়, রোববার সকাল ৭টা ৩৩ মিনিটে মেহেরবা প্লাজার ১৫ তলায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ করে ৮টা ২৫ মিনিটে আগুন নির্বাপণ করে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ ও একজন নারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত সাপেক্ষে জানানো হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news