Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২০ ডিসেম্বর ২০২৩ | ০২:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক ২০ ডিসেম্বর ২০২৩
আজ সিলেট থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সফর। হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরানের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সফর শুরু করবেন তিনি। এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় অংশ নিতে এরই মধ্যে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তাঘাটসহ পুরো নগরীকে সাজানো হয়েছে। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার জন্য সিলেটের বিভিন্ন রুটে চারটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।