Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ এপ্রিল ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

১লা উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে বাজাফের মতবিনিময়

আবুল কালাম আজাদ,রাজশাহী On the occasion of the 1st celebration

আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ( বাজাফে-৮) রাজশাহী মহানগর  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সেমবার সকালে রেলওয়ে রাজশাহীর বিআরইল কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, প্রধান অতিথি রাজশাহী মহানগর বাজেফে'র সভাপতি অধ্যাপক আঃ সামাদ বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত ও বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করতে হবে।

দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন ও এই তহবিল থেকে যে কোনো শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে, জরুরি চিকিৎসা ব্যয় নির্বাহ ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, শ্রমিকদের সন্তানের উচ্চ শিক্ষার জন্যে আর্থিক সহায়তা,  রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সার্বিক কল্যাণে আর্থিক সহায়তা প্রদানে  কেন্দ্রীয় তহবিল গঠন সহ সব সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা সর্বনিম্ন ২৫ হাজার টাকা করাসহ শ্রমিক কর্মচারী কল্যান বান্ধব দাবি তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন,মোঃ নাহারুল ইসলাম( সহ-সভাপতি,রাজশাহী মহানগর বাজেফ), মোঃ আঃ মালেক( সম্পাদক, রাজশাহী মহানগর বাজেফ),মোঃ আব্দুস সালাম( সভাপতি,বিআরইএল রাজশাহী),মোঃ আমানুল্লাহ( সম্পাদক,বিআরিএল, রাজশাহী শাখা),আবুল কালাম আজাদ( সভাপতি,বিআরইএল ওপেন লাইন শাখা)সহ সংগঠনটির সকল সদস্য ও স্থানীয় ও জাতীয় পত্রিকা সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news