Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ মে ২০২৫
০৩:৫৭ অপরাহ্ন

মিশুক-সিএনজি মালিক ও চালক ইউনিয়নের মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: Celebrating May Day

 ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মহানগরীর রেলগেট সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী জেলা সিএনজি, মিশুক, অটোরিক্স ও অটো টেম্পু মালিক ও চালক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করেন।

প্রথমে তারা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি সুসজ্জিত সাজে রেলগেট গোলচত্ত্বর প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো: সালাহ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা সিএনজি-মিশুক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিরাজ, রাজশাহী জেলা মিশুক, অটোরিকশা ও অটোটেম্পু চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু।

রাজশাহী জেলা মিশুক, অটোরিকশা ও অটোটেম্পু চালক ইউনিয়নের উপদেষ্টা মো: আরিফের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা মিশুক, অটোরিকশা ও অটোটেম্পু চালক ইউনিয়নের সড়ক সম্পাদক মো: রয়েল ও দপ্তর সম্পাদক শাহ্ আলম।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news