Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ মে ২০২৫
০৪:০৫ অপরাহ্ন

নিয়ামতপুরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি Explosive case

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা পরিষদের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল হামিদ (৫৬)।  বাবার নাম মৃত পিয়ার বক্স। বাড়ি উপজেলা রামগাঁ গ্রামে।

থানা-পুলিশ সূত্রে  জানা গেছে, ইউনিয়ন পরিষদের কাজে আব্দুল হামিদ  উপজেলায় এসেছিলেন। কাজ শেষে উপজেলার ভেতরে অবস্হানকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদকে গত বছরের ১১ নভেম্বরের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে । তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news