Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০১ মে ২০২৫ | ০৬:১০ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশ দেখেই হার্ট এ্যাটাকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ০১ মে ২০২৫

পুলিশ দেখে পালানোর সময় রাজশাহীতে কামাল হোসেন (৫৫) হার্টএ্যাটাকে মারা গেছেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। ৩০ এপ্রিল দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।সে দাসপুকুর এলাকারই বাসিন্দা ছিলেন। 

স্থানীয়রা জানান,সে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন । ২০১৮ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগে যোগ দেন। এর পর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।  দলে তার কোনো পদ-পদবী  না থাকলেও, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়।পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা  এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ‘ সাবেক কাউন্সিলর কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন।’

রাতে ঐ এলাকায় পুলিশ নিয়োমিত টহল দিচ্ছিলো, এসময়  সে পুলিশ দেখে ভয়ে পালানোর সময় তার হার্ট অ্যাটাকে  মৃত্যু হয়।

পুলিশ দেখে পালানোর সময় রাজশাহীতে কামাল হোসেন (৫৫) হার্টএ্যাটাকে মারা গেছেন।