Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ মে ২০২৫
১০:১৪ অপরাহ্ন

রাজশাহীতে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক Demand for suspension of intercity train services

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। ১লা মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি, যার নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন হাতে স্টেশনটির সংস্কার, স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করা এবং সকল আন্তনগর ট্রেন থামানোর দাবি জানান।  

অবরোধ চলাকালে রাজশাহী-ঈশ্বরদী রুটের একটি মেইল ট্রেন এবং চিলাহাটি-রাজশাহী রুটের বরেন্দ্র এক্সপ্রেসকে স্টেশনের আগে বাধ্যতামূলকভাবে থামানো হয়। প্রায় ১০–১৫ মিনিট বন্ধ থাকার পর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ট্রেনগুলোকে ছেড়ে দেওয়া হয়।

শতবর্ষ পুরনো স্টেশনটির ২০১৫ সালের শেষ দিকে কার্যক্রম বন্ধ করে রেল কতৃপক্ষ।তবে বর্তমানে কেবল দুটি লোকাল ট্রেন সেখানে থামে। স্টেশনটিতে  একজন মাত্র পোর্টারম্যান ছাড়া কেউ থাকেনা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,এলাকা বাসির  দাবি দ্রুত মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। এসময় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ বলেন, “প্রয়োজনে আমরা নিজেরাই বিনা বেতনে জনবল দিয়ে স্টেশনটি চালু করব, কিন্তু যাত্রাবিরতি চাই।”

 আন্দোলন করিরা বলেন, এই স্টেশন তিনটি উপজেলা—চারঘাট, বাঘা ও পুঠিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রাবিরতি দিলে ভোগান্তি কমবে এবং সরকার রাজস্ব পাবে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক বলেন, দীর্ঘদিনের দাবির পরও রেল কতৃপক্ষের দ্রুত ব্যবস্থা না নেওয়া হতাশাজনক।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানজার শহিদুল ইসলাম জানান, অবরোধের কারণে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়। তবে আন্দোলনকারীদের সঙ্গে রেল কর্তৃপক্ষ আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news