Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ মে ২০২৫
১১:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন

অনলাইন ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প Donald Trump

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পদে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন মার্কিন পররাস্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ মে) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওয়ালৎস আমাদের জাতীর স্বার্থকে সর্বাগ্রে রাখতে কঠোর পরিশ্রম করেছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়ালৎসকে মনোনীত করবেন তিনি। সম্প্রতি ওয়ালৎস একটি নিরাপত্তাসংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও তখন প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করেননি। তবে তার পদ শঙ্কায় পড়ে যায়। সেই ঘটনার পর থেকে ওয়ালৎস তার প্রভাব হারাতে থাকেন।

এদিকে, মাইক ওয়ালৎসের সহকারী অ্যালেক্স ওং তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন। অ্যালেক্স ওং একজন এশিয়া বিশেষজ্ঞ। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্র দপ্তরের উত্তর কোরিয়া–সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করতেন। প্রসঙ্গত, রুবিওর আগে সবশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার। সেটি সত্তরের দশকের ঘটনা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news