Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নির্মাণাধীন ৪ আবাসিক হল পরিদর্শন করলেন রুয়েট উপাচার্য অক্টোবরে সিট বণ্টনের পরিকল্পনা

রুয়েট প্রতিনিধি RUET VC plans seat distribution in October

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নির্মাণাধীন চারটি আবাসিক হল পরিদর্শন করেছেন।

শনিবার (৪ মে) অনুষ্ঠিত এই পরিদর্শনে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।

পরিদর্শনকালে উপাচার্য কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, “আমরা সেপ্টেম্বরের মধ্যে হলের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এর জন্য লোকবল বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়েছে। অক্টোবরের শুরু থেকে শিক্ষার্থীদের সিট বণ্টনের বিষয়ে আমরা আশাবাদী।”

পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, “নির্মাণাধীন চারটি হলের (দুটি ছেলেদের ও দুটি মেয়েদের) কাজ অতীতে কাঙ্ক্ষিত হারে এগোয়নি। তবে বর্তমান প্রশাসনের নিয়মিত তদারকির ফলে কাজের আশানুরূপ অগ্রগতি হয়েছে। মেয়েদের দুটি হল অক্টোবরের মধ্যে এবং ছেলেদের দুটি হল ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া মেয়েদের হল সম্পন্ন হলে তাদের স্থানান্তর করে বর্তমান লেডিস হলটি ছাত্রদের জন্য রেনোভেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, ফ্যাসিবাদী শাসনামলে বারবার সময়সীমা পেরিয়ে গেলেও নির্মাণকাজে আশানুরূপ অগ্রগতি দেখা যায়নি। তবে বর্তমান প্রশাসনের উদ্যোগে প্রকল্পগুলোতে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে।

শিক্ষার্থীরা দ্রুত আবাসিক হলগুলো চালু করার দাবি জানিয়েছেন এবং শতভাগ আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news