Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৪ মে ২০২৫ | ০৯:৪৫ অপরাহ্ন

সাবরাং এ বিজিবির অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ মে ২০২৫

বিজিবির কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সমন্বিত নৌ টহলদল সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এতে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়েছে।

 বিজয়বাংলা নিউজকে বিজিবি জানিয়েছে, গতকাল পরিচালিত অভিযানে ইয়াবাসহ ওই কারবারিকে আটক করা হয়।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে বিজিবি। চোরাচালান, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

সাবরাং এ বিজিবির অভিযানে ইয়াবাসহ কারবারি আটক