Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ মে ২০২৫
০১:২৫ অপরাহ্ন

রাজশাহী কলেজে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

তামিম তুলি Red Cross and Red Crescent Day celebration

Keeping humidity alive: hope,help,heal, প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস -২০২৫ পালিত হয়েছে। এ আয়োজনে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ভাজপত্র উন্মোচন করা হয়।

১৯২৮ সালের ৮ই মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ড এর জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়‌‌।

বৃহস্পতিবার (৮মে) সকাল ১১ টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ডঃ মুঃ যহুর আলী। 

 তিনি তার বক্তব্যে বলেন, রাজশাহী কলেজের সকল সংগঠন গুলোর মধ্যে অন্যতম একটি হলো রেড ক্রিসেন্ট ইউনিট, যেটি বিনা স্বার্থে কল্যাণমূলক কাজ করে।রেড ক্রিসেন্ট শুধু রাজশাহী কলেজ নয় বরং কলেজের বাইরেও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সহযোগিতা ছড়িয়ে দেয়। তিনি রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের উপর আশা ব্যক্ত করে বলেন, আমি আশা করছি ভবিষ্যতে এই ইউনিট তাদের কাজের মাধ্যমে রাজশাহী কলেজের সুনাম সারা দেশে ছড়িয়ে দিবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ ইব্রাহিম আলী শিক্ষক পরিষদের সম্পাদক ডঃ মোঃ সেরাজ উদ্দীন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃ জয়নাল আবেদিন টিচার ইনচার্জ,যুব রেড ক্রিসেন্ট, রাজশাহী কলেজ ইউনিট। মোঃ আলী হোসেন যুব প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট। মীর্জা শামীম আহসান,ইউনিট লেভেল অফিসার , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট।

অনুষ্ঠানের সভাপতি মোঃ আল আমিন হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news