Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ মে ২০২৫
০১:২৮ অপরাহ্ন

এক ইলিশে সাড়ে ৮ হাজার টাকা

অনলাইন ডেস্ক : One hilsa costs 8,500 taka

পদ্মা নদীতে ধরা পড়া প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৪২৮ টাকায়। শুক্রবার (৯ মে) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে নিলামে মাছটি কিনে পরে এক মালয়েশিয়া প্রবাসীর কাছে বিক্রি করেন স্থানীয় এক ব্যবসায়ী।

 স্থানীয় মৎস্যজীবীরা জানান, ভোরে ফরিদপুরের কবিরপুর চরে পদ্মা নদীর মোহনায় জেলে ইসমাইল হালদারের জালে ধরা পড়ে বড় আকৃতির এই ইলিশটি। মাছটি পরে বিক্রির জন্য দৌলতদিয়ার হালিম সরদারের আড়তে তোলা হয়। ওজন করলে দেখা যায়, মাছটির ওজন এক কেজি ৯৬০ গ্রাম।

 নিলামে মাছটির সর্বোচ্চ দরদাতা হন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৮ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি নিজের পরিচিত একজন মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে যোগাযোগ করেন এবং ফেসবুকে ছবিসহ পোস্ট দেন। একপর্যায়ে ওই প্রবাসী মাছটি ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৮ হাজার ৪২৮ টাকায় কিনে নেন।

 শাহজাহান শেখ বলেন, ‘মাঝেমধ্যে পদ্মায় কাতলা, রুই, পাঙ্গাশ ধরা পড়ে, কিন্তু ইলিশ এখন আর তেমন দেখা যায় না। মাঝে মাঝে বড় একটি-দুটি ধরা পড়ে, দামও হয় অনেক বেশি। এবছর এত বড় ইলিশ এটাই প্রথম।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news