Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ জানুয়ারি ২০২৪
০৩:৩৭ পূর্বাহ্ন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: First Security Islami Bank

জানুয়ারির ২০-২২ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের দি প্যালেস লাক্সারি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, সব আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। 

সম্মেলনে ২০২৩ সালের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০২৪ সালের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news