Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাস-ট্রাক চালকদের মধ্যে মারামারি, রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক: Fight between bus and truck drivers

রাজশাহী নগরীর শাহ্ মখদুম থানাধীন নওদাপাড়া আমচত্ত মোড়ে ট্রাক ও বাস ড্রাইভারদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে রাস্তা  অবরোধ করেছেন বাসশ্রমিকরা। রাস্তায় বাস রেখে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে শাহ্ মখদুম থানাধীন নওদাপাড়া আমচত্তরে মাসরাফি পরিবহনের চালক মোঃ রজব আলী (৩০) মেয়ের মুখে ভাত অনুষ্ঠানের জন্য বাঘা মাজারে উদ্দেশ্যে রিজার্ভ বাস নিয়ে যাচ্ছিলেন। এ সময় আম চত্বরে এলাকায় জৈনক ডাম ট্রাক ডাইভারের সঙ্গে তর্ক-বিতর্ক এবং সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বাঘা মাজার থেকে মুখে ভাত অনুষ্ঠান শেষে ফেরার পথে বাঘা থানাধীন বানেশ্বর তালতলা নামক স্থানে কতিপয় ডাম ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার রমজান আলীকে মারপিট করে আহত করেন। এরপর রমজান আলী বাস নিয়ে আমচত্বর মোড়ে এসে রাস্তায় বাস রেখে অবরোধ করে।

পরে বাস ড্রাইভার রজব আলীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news