Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নাটোরে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পিপলুর স্মরণ সভা

নাটোর প্রতিনিধি Memorial meeting for brave freedom fighter and journalist Piplu

দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছে।শনিবার (১০ মে) শহরের বঙ্গজলে ন্যাশনাল ইনস্টিটিউটের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন সমকাল সুহৃদ সমাবেশ ও একুশে টেলিভিশনের দর্শক ফোরাম। 

সমকাল সুহৃদ সমাবেশ নাটোরের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বজলুর রহমান, সচেতন নাগরিক কমিটি (টিআইবি)নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজা, অবসরপ্রাপ্ত অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলক প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইঙ্গিত থিয়েটারের পরিচালক সুখময় রায় বিপ্লু প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন নববিধান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার।শোকসভায় বক্তারা বলেন, নবীউর রহমান পিপলু ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। মৃত্যু পর্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার এই পেশায় নিয়োজিত ছিলেন।  

বাগাতিপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, ‘অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news