Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১১ মে ২০২৫ | ১২:৫৪ অপরাহ্ন

বদলগাছীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কিশোর আটক

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ১১ মে ২০২৫

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু হাসনাত মোঃ মিজানুর রহমান (কিশোর) কে পাহাড়পুর বাজার এলাকা থেকে পুলিশ আটক করেছে। গতকাল শনিবার ১০ মে সন্ধ্যায় তাকে আটক করে বদলগাছী পুলিশ।

আবু হাসনাত মিজানুর রহমান (কিশোর) উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার সেলিমের ঘনিষ্টজন হিসাবে পরিচিত ছিলেন তিনি।

বদলগাছী থানা পুলিশের সূত্রে জানায় , আবু হাসনাত মিজানুর রহমান কিশোর ২০২১ সালের মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিবার্চিত হন। তার নামে বদলগাছী থানায় গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণ মামলা ও নওগাঁ সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাংচুরের ঘটনা ছাড়াও একাধিক মামলা আছে। গত বছরের ৫ আগষ্টের পর থেকে তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাছাড়া তার বিরুদ্ধে পাহাড়পুর ইউনিয়ন পরিষদে নানা অনিয়মের অভিযোগ আছে বলে জানা গেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ নভেম্বর গোঁবরচাপাহাট সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ রাতেই থানায় একটি বিস্ফোরণ আইনে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বদলগাছীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কিশোর আটক