Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এখনো অভিযান চলছে

অনলাইন ডেস্ক ভারতীয় বিমান বাহিনী Indian Air Force

অভিযান এখনো চলছে এবং সময় হলে এই বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী। খবর বিবিসির। 

রোববার (১১ মে) দুপুরে ভারতীয় বিমান বাহিনী এক্সে লিখেছে, অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল।

পোস্টে দেশটির বিমান বাহিনী আরও লিখেছে, অভিযান এখনও চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা-কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে।

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে। 

এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে গত ছয় ও সাত মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়।

পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে। এরপর গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news