Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

১২২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: Arrest 1

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১ হাজার ২২০ লিটার চোলাই মদসহ নগেন হাঁসদা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকাল ৭টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর একটি দল এই অভিযান পরিচালনা করে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বাড়িতে চোলাই মদ তৈরি করে বিক্রি করতেন নগেন হাঁসদা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে ১ হাজার ২২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নগেনের বিরুদ্ধে থানায় একটি মামলাও করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news