Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ জানুয়ারি ২০২৪
০৬:২৮ পূর্বাহ্ন

সিলেটের জৈন্তাপুর হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে নিয়ামতপুরে বিক্ষোভ ও মানববন্ধন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: Demonstrations and human chains

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসকের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স, জরুরি বিভাগসহ অন্যান্য সরকারি স্হাপনা ভাঙচুর ও বিনষ্ট করণের প্রতিবাদে নওগাঁর  নিয়ামতপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব-উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সহকারী চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মকর্তাগণ।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি মধ্যরাতে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে চার বন্ধুর মৃত্যু হয়। জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে তাদের চিকিৎসা ঠিকমতো হয়নি অভিযোগ তুলে হাসপাতাল কমপ্লেক্স, ইমার্জেন্সি রুম, চিকিৎসক কোয়ার্টার, নার্সিং কোয়ার্টার, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ ঘটনায় ২০ জানুয়ারি রাতে একটি মামলা হয়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news