Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১২ মে ২০২৫ | ০৯:০০ অপরাহ্ন

আগামী ১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে

অনলাইন ডেস্ক : ১২ মে ২০২৫

সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ খোলা থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

......সংগৃহীত ছবি