Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ জানুয়ারি ২০২৪
০৯:০২ পূর্বাহ্ন

গোমস্তাপুরে আস্থা প্রকল্পের যুব ফরমের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর Quarterly meeting held

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলায় রূপান্তরের পক্ষে ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় যুব ফরমের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ শে জানুয়ারি) সকালে রহনপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়। যুব ফোরাম ত্রৈমাসিক সভাই সভাপতিত্ব করেন যুব ফোরামের গোমস্তাপুর উপজেলা কমিটির আহবায়ক মাহমুদুর রহমান সভায় বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার সুবর্ণা আক্তার, কমিটির যুগ্ন আহবায়ক এনি বেগম, সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেওয়া গঠিত কমিটির  সদস্যবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা যুব ও যুব নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় রূপান্তরের কালিগরি সহায় রূপান্তরের পক্ষে ডেমক্রেসিওয়াচ চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে ছয়টি জেলায় আস্থা প্রকল্প কাজ করছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news