Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ মে ২০২৫
০৫:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক : 13 arrested on other charges

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৩ জন গ্রেপ্তার হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১১ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৪ জন। 

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মো: সবুর আলী (৪৭) ও মো: আরিফুল ইসলাম শিমুল (৩৫)। সবুর রাজশাহী মহানগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকার মৃত ইনসার আলীর ছেলে। সে ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং আওয়ামীলীগ কর্মী আরিফুল দামকুড়া থানার খোলাবোনা এলাকার মৃত সুলতান মন্ডলের ছেলে।  

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news